গঙ্গাচড়ায় পূজামন্ডপে চেয়ারম্যান দুলুর অনুদান প্রদান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপে নিজস্ব অর্থায়নে অনুদান দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

2026-10-18T20:26:07+06:00
2026-10-18T20:26:07+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গঙ্গাচড়ায় পূজামন্ডপে চেয়ারম্যান দুলুর অনুদান প্রদান
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপে নিজস্ব অর্থায়নে অনুদান দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। পূজামণ্ডপ গুলোতে এ সহায়তা দেওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব উদযাপনে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূজা উপলক্ষে মণ্ডপ গুলোতে ভক্ত-দর্শনার্থীদের সমাগম, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সার্বিক ব্যবস্থাপনায় এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

অনুদান প্রদানকালে চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উপলক্ষ। সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই তাঁর প্রত্যাশা। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার প্রচেষ্টাও অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয়দের মতে, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখে। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারেরও উপলক্ষ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত