প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৯:০৫ পিএম
সংগৃহীত ছবি কারাবন্দি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়া অপর দুজন হলেন সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক বিচারপতি মানিক মিয়া। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।