শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল

2026-10-18T21:56:27+06:00
2026-10-18T21:56:27+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পিএম  
ছবি-যাযাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা প্রতিরোধে সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এর আগে বিকেল ৫টায় শহরের রিজিক রেস্টুরেন্টে জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি পালন করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রুম্মন, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ রায়, সহসভাপতি মো. আনিসুল ইসলাম আশরাফি, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার রানা, ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী দেব এবং জনকল্যাণবিষয়ক সম্পাদক মো. দুরুদ আহমেদ।

এ সময় নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত