প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম
ছবি-যাযাদি জয়পুরহাটের ক্ষেতলালে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার বুড়াইল ফাজিল মাদ্রাসা-সংলগ্ন একটি ফাঁকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের আনিছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও আব্দুস সাত্তারের ছেলে মেহেদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ভ্যান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।