প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম
ছবি-যাযাদি ফেনীতে জন্ম ও সনদ নিবন্ধন কার্যক্রমে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছেন পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো আইয়ুব হোসেন।
রবিবার(১৮ অক্টোবর) ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাকে সনদ ও সম্মাননা তুলে দেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।এসময় ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নবজাতকের জন্মনিবন্ধন সনদ ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ১১০.১৪ শতাংশ সম্পন্ন করায় জেলায় তৃতীয় স্থান অর্জন করেন মো আইয়ুব হোসেন।এছাড়া সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন প্রথম স্থান ও আমজাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার লক্ষণ চন্দ্র নাথ দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০১১ সালে চাকুরিতে যোগদানের পর বিভিন্ন কৃতিত্ব অর্জন করেছেন।