বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায় জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের টানটান উত্তেজনা আর গোলের পর গোল, সব মিলিয়ে প্রাণবন্ত এক ক্রীড়াময় পরিবেশে মুখর হয়ে উঠেছিল নেত্রকোনার

2026-10-22T11:44:37+06:00
2026-10-22T11:44:37+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায় জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম  
ছবি-যাযাদি
মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের টানটান উত্তেজনা আর গোলের পর গোল, সব মিলিয়ে প্রাণবন্ত এক ক্রীড়াময় পরিবেশে মুখর হয়ে উঠেছিল নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক বামনপাড়া খেলার মাঠ। বিবাহিত বনাম অবিবাহিত একাদশের ফুটবল খেলায় ৪-৩ গোলে জয় পেয়েছে অবিবাহিত একাদশ। 

বিজয়ের আনন্দকে আরও বাড়িয়ে দিতে বিজয়ী দলের খেলোয়াড়দের জন্য নিজ অর্থায়নে দুটি খাসি উপহার দিয়েছেন দুর্গাপুর পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার।

বুধবার (২১ অক্টোবর) বিকেল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ঐতিহাসিক বামনপাড়া মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে জড়ো হন স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রিয় দলের প্রতি সমর্থন, খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, দর্শকদের উচ্ছ্বাস এবং মাঠের নান্দনিক পরিবেশ পুরো মাঠ পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। প্রতিটি গোলের সঙ্গে দর্শকদের উচ্ছ্বাসও বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে বিবাহিত একাদশকে হারিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে অবিবাহিত একাদশ।

খেলোয়াড়দের উৎসাহিত করতে আলহাজ জামাল উদ্দিন মাস্টারের পক্ষ থেকে দুটি খাসি উপহার দেওয়ার উদ্যোগটি আয়োজনের আনন্দে যোগ করে নতুন মাত্রা। বিজয়ী দলের জন্য তাঁর এ উপহার খেলোয়াড়দের মাঝে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া, মাদক থেকে দূরে থাকার বার্তা ছড়িয়ে দেওয়া এবং এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা। এ ধরনের আয়োজন শুধু মাঠের জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং বিভিন্ন বয়সী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন দৃঢ় করার সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি।

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এমন ইতিবাচক বার্তাকে সামনে রেখে আয়োজিত এ ফুটবল খেলা তরুণদের সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা জাগিয়েছে। বাংলাদেশ সামনে এগিয়ে নিতে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
  বিষয়:   দুর্গাপুর  খাসি  নেতা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত