কসবা সহ বিভিন্ন সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ

2026-10-23T11:32:53+06:00
2026-10-23T11:33:25+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কসবা সহ বিভিন্ন সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ, আটক ১
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৩২ এএম  আপডেট: ২৩.১০.২০২৬ ১১:৩৩ এএম 
ছবি-যাযাদি
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, মঈনপুর, কসবা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে অরিও বিস্কুট, ফুসকা, বাসমতি চাল, বাজি, মুরগির বাচ্চা, গরু, চকলেট, কিশমিশ, মদ, গাঁজা, ইস্কাফ সিরাপ ও ইজিবাইক। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
  বিষয়:   কসবা  সীমান্ত  চোরাচালানী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত