লিটনকে নিয়েই ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের

যাযাদি অনলাইন

খেলা

২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য আজ শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট

2026-10-23T11:30:22+06:00
2026-10-23T11:30:22+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
লিটনকে নিয়েই ঢাকা টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম  
লিটন দাস
২৮ অক্টোবর থেকে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য আজ শুক্রবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা টেস্টের জন্য ঘোষিত দলে রয়েছেন ইনজুরির কারণে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়া লিটন দাস। ফলে সেখানে নিয়মিত এই অধিনায়কের বদলে তাওহীদ হৃদয় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। টাইগাররা ফিরেছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে বাজে হারের স্মৃতি নিয়ে। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট দিয়ে সেই অভিজ্ঞতা ভুলতে চাইবে বাংলাদেশ।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ। নতুন করে টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। এ ছাড়া হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম তো আছেন–ই। স্পিনারদের মধ্যে নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন স্কোয়াডে। 

২৮ অক্টোবর থেকে বাংলাদেশ ও উইন্ডিজদের প্রথম টেস্ট হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে উভয় দল সিলেটে ‍উড়াল দেবে। সেখানে ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
  বিষয়:   লিটন  টাইগার  বাংলাদেশ  টেস্ট 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত