ফিফা র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ

যাযাদি অনলাইন

খেলা

ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত সর্বশেষ হালনাগাদ

2026-10-20T18:30:15+06:00
2026-10-20T18:30:15+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
ফিফা র‍্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম  
সংগৃহীত ছবি
ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণা-মনিকারা এই উন্নতি লাভ করে।

বাংলাদেশ ১০৭তম থেকে ১০৬তম স্থানে উঠে আসে। 

সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসের গ্রুপ পর্বে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচ থেকে ৪.৬৪ রেটিং পয়েন্ট পাওয়ার কারণে বাংলাদেশের মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫, যা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

অন্য দুই ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ১০ গোল হজমের পর দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশ হারে ৬ গোলে। দুই ম্যাচে মোট ১৬ গোল খেলেও র‌্যাংকিং ব্যবধানের ফারাক বেশি হওয়ায় রেটিং পয়েন্টে তেমন প্রভাব ফেলেনি বাংলাদেশের। 

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে ড্র করে র‍্যাংকিংয়ে পিছিয়েছে মিয়ানমার। ম্যাচের আগে বাংলাদেশের চেয়ে ৫০ ধাপ এগিয়ে থাকা দলটির রেটিং পয়েন্ট কমেছে ৫.৫৪।

ফলে ৫৫তম অবস্থান থেকে এক ধাপ নেমে ৫৬ নম্বরে জায়গা হয়েছে তাদের।

উল্লেখ্য, এই মিয়ানমারকে হারিয়েই গত বছর প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সেই আন্তর্জাতিক উইন্ডোতে র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করায় ফিফার শিরোনামেও জায়গা পেয়েছিল দেশের মেয়েরা।
  বিষয়:   ফিফা র‍্যাংকিং  এগিয়েছে  বাংলাদেশ 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত