লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

2026-10-20T19:34:49+06:00
2026-10-20T19:34:49+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় শুটারগান ও তাজা কার্তুজ উদ্ধার
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম  
ছবি-যাযাদি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে উপজেলার মৌছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অনাবাদি বালুর মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি-১০-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) লিজা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তবে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত