৪৫ বোতল বিদেশি মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মদ পরিবহন কাজে ব্যবহৃত

2026-10-20T19:46:19+06:00
2026-10-20T19:46:19+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
৪৫ বোতল বিদেশি মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম  
ছবি-যাযাদি
ব্রাহ্মণবাড়িয়ায় ৪৫ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মদ পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গত সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার সাথে বিজয়নগর উপজেলার সরাসরি সংযোগ সড়ক সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দ্বিতীয় ব্রীজের পাশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে এসআরবি-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার জাহিদ-(৩২), শিমরাইলকান্দি এলাকার মোঃ সাদ্দাম হোসেন-(৩৫) ও সজিব মিয়া-(৩৪)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের দ্বিতীয় ব্রীজের পাশে চেকপোস্ট  বসিয়ে একটি সিএনজিচালিত অটোরিকসাকে থামার সংকেত দিলে চালক সেটি না মেনে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে অটোরিকসাতে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রি করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের  করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত