জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ

যাযাদি অনলাইন

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে হারের ধাক্কা কাটতে না কাটতেই আরও দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। মন্থর ওভাররেটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের

2026-10-19T18:42:40+06:00
2026-10-19T18:42:40+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম  
ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে হারের ধাক্কা কাটতে না কাটতেই আরও দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। মন্থর ওভাররেটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। অন-ফিল্ড আম্পায়ার আলাউদ্দিন পালিক ও ইজাতউল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি বাংলাদেশের বিরুদ্ধে মন্থর ওভাররেটের অভিযোগ আনেন।

পরে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট জানান, নির্ধারিত সময়ের তুলনায় বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৪ ওভার পূর্ণ হওয়ার আগেই। ফলে ম্যাচে হারের পাশাপাশি জরিমানার মুখেও পড়তে হলো বাংলাদেশ দলকে।

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আগামী পরশু আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট  জিম্বাবুয়ে  তাওহিদ হৃদয়  আইসিসি 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত