রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষক গুরুতর আহত

নিজস্ব সংবাদদাতা রাজস্থলী

সারাদেশ

মোটর সাইকেলে স্কুলের কাজ সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের ছবি উঠাতে যাওয়ার পথে মদন পাড়া কার্বারী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর

2026-10-20T19:36:39+06:00
2026-10-20T19:36:39+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষক গুরুতর আহত
নিজস্ব সংবাদদাতা রাজস্থলী
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম  
প্রতীকী ছবি
মোটর সাইকেলে স্কুলের কাজ সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের ছবি উঠাতে যাওয়ার পথে মদন পাড়া কার্বারী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গিয়ে  আড়াছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লোকাস খিয়াং  (৪০ ) ও তার স্ত্রী লিপি খিয়াং (২৮) নামে দুই  শিক্ষক গুরুতর হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর ) বেলা তিন ঘটিকায় রাজস্থলী  উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মদন  কার্বারী পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ছাইংখ্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সালেহ  জানান, আহত শিক্ষক লোকাস খিয়াং ফোন করে বলেন আমরা স্বামী স্ত্রী স্কুলের কাজে রওনা হলে পথিমধ্যে মোটর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। আমি সাথে সাথে সিএনজি অটোরিক্সা নিয়ে আহত শিক্ষকদের  উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনা হলে আহতদের উন্নত চিকিৎসার জন্য চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করি। 

দুঃখের বিষয় রাজস্থলী সদর হাসপাতালের রোগী বহন কারী ড্রাইবার কে একাধিকবার ফোন করে ও পাওয়াযায়নি। দ্রুত চিকিৎসার জন্য অটোরিক্সা করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়ছে। যানা গেছে আহত শিক্ষক লোকেস খিয়াং রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য থ্রিমতী খিয়াং এর  আপন ছোট ভাই।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত