ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তনের আভাস

যাযাদি অনলাইন

খেলা

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে দুই পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনকে

2026-10-21T11:34:57+06:00
2026-10-21T11:34:57+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তনের আভাস
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম  
ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে দুই পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনকে দেখা যেতে পারে, আর রিশাদ হোসেনের জায়গায় অভিষেক হতে পারে আলিস আল ইসলামের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের সামনে এখন ফাইনালে ওঠার কঠিন সমীকরণ। প্রতিযোগিতায় টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তবে ম্যাচ জিতলেও ফাইনাল নিশ্চিত করতে অন্য ম্যাচের ফল ও রান রেটের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন পারভেজ হোসেন ইমন। সে ক্ষেত্রে সৌম্য সরকারকে একাদশের বাইরে থাকতে হতে পারে। লিটন দাস চোটের কারণে ছিটকে পড়ায় তাঁর বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ইমন।

ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত, চারে সাইফ হাসান এবং পাঁচে অধিনায়ক তাওহিদ হৃদয়ের থাকার সম্ভাবনা রয়েছে। লোয়ার মিডল অর্ডারে ফিরতে পারেন মেহেদী হাসান মিরাজ। এরপর থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বোলিং বিভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। রিশাদ হোসেনকে বাইরে রাখা হলে আলিস আল ইসলামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে। পেস আক্রমণে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিন পেসার খেলানোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট  ত্রিদেশীয় সিরিজ  আফগানিস্তান 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত