ধর্মপাশায় আগুনে ঘর ও অটোরিকশা পুড়ে নিঃস্ব চালক

ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকাণ্ডে অটোরিকশাচালক মনির মিয়ার (৩০) একটি অটোরিকশা ও ঘরের আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ

2026-10-24T16:33:00+06:00
2026-10-24T16:33:00+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ধর্মপাশায় আগুনে ঘর ও অটোরিকশা পুড়ে নিঃস্ব চালক
ধর্মপাশা - মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকাণ্ডে অটোরিকশাচালক মনির মিয়ার (৩০)  একটি অটোরিকশা ও ঘরের আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে  উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় আধা ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। বেলা দুই টার দিকে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

মনির মিয়া জানান, আগুনে ঘরের সুকেশে রাখা তার শাশুড়ির নগদ আড়াই লাখ টাকা, পালঙ্ক, সুকেশ, চেয়ার-টেবিল, একটি অটোরিকশাসহ ঘরের যাবতীয় মালামাল পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
  বিষয়:   ধর্মপাশা  আগুন  অটোরিকশা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত