নারিশ হ্যাচারির ট্রাক চাপায় প্রাণ গেল বিএনপি নেতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক নামে বিএনপি-র এক নেতার মৃত্যু হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) দুপুর

2026-10-24T16:41:34+06:00
2026-10-24T17:08:26+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নারিশ হ্যাচারির ট্রাক চাপায় প্রাণ গেল বিএনপি নেতার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৫:০৮ পিএম 
গাজীপুরের শ্রীপুরে নারিশ হ্যাচারির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান সিদ্দিক নামে বিএনপি-র এক নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ও চালক থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

নিহত সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত হাসেন আলীর ছেলে। তিনি দীর্ঘদিন নারিশ হ্যাচারির খাদ্যের ডিলার ছিলেন। একই সাথে শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়,' গত বিএনপি ক্ষমতায় থাকাবস্থায় সিদ্দিকুর রহমান নারিশ হ্যাচারির খাদ্যের ডিলার হিসেবে শ্রীপুর বাজারে ব্যবসা করেছেন। পরে ডিলার ব্যবসা ছেড়ে বাজারে নিজ নামীয় দোকান ভাড়া দিয়ে সংসার চালাতেন। শনিবার দুপুরের দিকে বাজার থেকে বাড়িতে ফিরছিলেন সিদ্দিকুর রহমান। রেলওয়ে রেলওয়ে স্টেশনের লেভেল ক্রসিংয়ের পাশ ধরে যাচ্ছিলেন তিনি। এসময় নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিকুর রহমান। পরে পুলিশকে জানানো হলে পুলিশ লাশ নিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী জুয়েল রানা বলেন,' সড়কের ওই অংশের দুপাশেই এলোমেলো অটোরিকশা থাকে। রাস্তার সাইট দিয়েই হেটে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান। অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে সড়কের ওই অংশে পড়ে যান। এসময় নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গেই মারা যান।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম যায়যায়দিনকে বলেন,'খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাক জব্ব ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  বিষয়:   ঢাকা  বিএনপি  গাজিপুর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত