পরশুরামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরশুরাম প্রতিনিধি

সারাদেশ

ফেনীর পরশুরামে পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) উপজেলার

2026-10-24T20:08:59+06:00
2026-10-24T20:08:59+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পরশুরামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরশুরাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম  
ছবি-যাযাদি
ফেনীর পরশুরামে পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শহর ও জনবহুল এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে পরশুরামকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া  পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরশুরাম।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত