পরশুরামে অগ্নিনিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি উদ্ধারবিষয়ক প্রশিক্ষণ

পরশুরাম, ফেনী প্রতিনিধি

সারাদেশ

জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা, অগ্নিদুর্ঘটনা মোকাবিলা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ফেনীর পরশুরামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

2026-10-24T20:10:50+06:00
2026-10-24T20:10:50+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পরশুরামে অগ্নিনিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা ও জরুরি উদ্ধারবিষয়ক প্রশিক্ষণ
পরশুরাম, ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১০ পিএম  
ছবি-যাযাদি
জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা, অগ্নিদুর্ঘটনা মোকাবিলা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে স্বেচ্ছাসেবীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ফেনীর পরশুরামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে পরশুরাম কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে ‘রেসকিউ রেডি–২০২৬’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে অগ্নিনিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, জরুরি উদ্ধার এবং দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম রাখা হয়। পাশাপাশি জরুরি যোগাযোগব্যবস্থা, বন্যপ্রাণী ও প্রাণিজগতের ঝুঁকি থেকে আত্মরক্ষার উপায় এবং নেতৃত্বের দক্ষতা উন্নয়নবিষয়ক কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল।

কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিসের মহড়া, জরুরি যোগাযোগব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ, কুইজ প্রতিযোগিতা এবং নেতৃত্ব উন্নয়নবিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

বিকেলে বিদ্যালয়ের মিলনায়তনে ক্লাবের সভাপতি শাওন মজুমদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন লিও নিশাত আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য ও সচিব মাহবুবুল হক মজুমদার, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, ক্লাবের উপদেষ্টা ও পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, পরশুরাম মডেল থানার উপপরিদর্শক আনিসুর রহমান এবং উপজেলা যুব কমিটির সদস্য জোহরা আক্তার রুমা,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম ভূইয়া সুমন।
 
কর্মশালায় স্বেচ্ছাসেবীদের দুর্যোগ মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং মানবিক সেবায় কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবীরা বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়াতে আরও দক্ষ ও প্রস্তুত হয়ে উঠবেন।

মানবিক সেবায় স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখার প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচির মূল বার্তা ছিল—‘মানবতার কাজে, আমরা সবসময় প্রস্তুত।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত