রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচনে সভাপতি সুমন-সম্পাদক মান্নান

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গরুগাড়ি প্রতীকে ১৮৮ ভোট পেয়ে

2026-10-24T20:11:55+06:00
2026-10-24T20:11:55+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচনে সভাপতি সুমন-সম্পাদক মান্নান
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম  
ছবি-যাযাদি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গরুগাড়ি প্রতীকে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী পেয়েছেন ৫৩ভোট। শনিবার (২৪ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সুমন। 

এ ছাড়া সহ-সভাপতি পদে গোলাম রসুল, সহ-সাধারণ সম্পাদক পদে ফইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, অর্থ সম্পাদক পদে আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে ফারাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা সাদেকুল ইসলাম (উপ-সহকারি কৃষি কর্মকর্তা) বলেন,সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ভোট ২৪১ মোট ভোটার ২৬৮টি। এপ্রসঙ্গে প্রধান নির্বাচন কর্মকর্তা মহসিন আলী বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্বাচন শেষ হয়েছে , কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃৎখলা বাহীনি তৎপর ছিল।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত