ছবি-যাযাদি আমার নেত্রী খালেদা জিয়া পালিয়ে যাননি, জেল-জুলুমসহ অনেক অত্যাচার সহ্য করেছেন নিজে জীবন দিয়েছেন তবুও তার কর্মীদের ফেলে কখনো পালিয়ে যাননি। আমরাও পালিয়ে যাব না। জেল খেটেছি, মামলা খেয়েছি, রক্তাক্ত হয়েছি; তবুও কর্মীদের ছেড়ে পালিয়ে যাইনি। আমরা লুটপাটের রাজনীতি করতে আসিনি।’
এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম খান বাবুল।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন জন্মেছি যখন, মরতে একদিন হবে। তাই আমাদের সঙ্গে লেকচার দিয়ে লাভ নেই। দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক নির্যাতন সহ্য করেছি, মামলা খেয়েছি, রক্তাক্ত হয়েছি, তারপরও কর্মীদের ফেলে পালিয়ে যাইনি।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো: রাজিব হোসেন রাজিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মো: আইয়ুব আলী মোল্লা।
আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল হক বিটু, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্বরণ,ও পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনে বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে দেশ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
কর্মী সম্মেলনে হামিরদী ইউনিয়নসহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।