প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪ ঘটিকায় শার্শা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমের সভাপতিত্বে।
আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ।
সভাটি সঞ্চালনা করবেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু ও সদস্যসচিব মো. রায়হানুজ্জামান দিপু।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু ও মনিরুল ইসলাম মনি, আরঙ্গজেব,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সবুজ হোসেন খান সহ উপজেলার ১১টি ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভাটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শাখা।