কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে ডাকাতি'র চেষ্টা, গণধোলাই দিয়ে দুজনকে পুলিশে দিল জনতা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ৯ মাইল কাচারী সংলগ্ন স্থানে শনিবার সকালে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ডাকাতি চেষ্টার

2026-10-24T20:16:52+06:00
2026-10-24T20:16:52+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কে ডাকাতি'র চেষ্টা, গণধোলাই দিয়ে দুজনকে পুলিশে দিল জনতা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম  
ছবি-যাযাদি
কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ৯ মাইল কাচারী সংলগ্ন স্থানে শনিবার সকালে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ডাকাতি চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক দুজন হলেন, ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম লালুর মোড় এলাকার বাবুল হোসেনের ছেলে. সুমন হোসেন (৩৫) এবং একই এলাকার মহিউদ্দিনের ছেলে  মাহাবুল আলম (৪৫)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার ভোরে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়ক দিয়ে একটি পেয়ারা ব্যবসায়ীর গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সেটির গতিরোধ করেন। এ সময় তারা অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দা, কৃষক ও পথচারীরা এগিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে পেরে ওই দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও সুমন ও মাহাবুলকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার সময় ওই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে মহাসড়কে চলাচলকারী পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, জনতার হাতে ছিনতাই চক্রের দুজন সদস্য আটক হন। পরে স্থানীয়রা তাদের মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত