ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন

2026-10-24T20:25:29+06:00
2026-10-24T20:25:29+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডুমুরিয়ায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২৫ পিএম  
খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে ওই ব্যবসায়ীকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

অভিযান শেষে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহেল রানা প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

এ সময় উদ্ধার করা ঘোড়ার মাংস উপস্থিত সাক্ষীদের সামনে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ও সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এসআরবি-৬-এর অভিযান অব্যাহত থাকবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত