ই-ম্যানেজারের ১০ বছর পূর্তিতে ইউনিকর্ন গ্রুপের শুভেচ্ছা

যাযাদি রিপোর্ট

অর্থনীতি

ডিজিটাল সেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কার্যক্রমে এক দশক পূর্ণ করেছে ই-ম্যানেজার (eManager)। প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন

2026-10-25T21:06:41+06:00
2026-10-25T21:06:41+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
ই-ম্যানেজারের ১০ বছর পূর্তিতে ইউনিকর্ন গ্রুপের শুভেচ্ছা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম  
ছবি: যাযাদি
ডিজিটাল সেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কার্যক্রমে এক দশক পূর্ণ করেছে ই-ম্যানেজার (eManager)। প্রতিষ্ঠানটির ১০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ইউনিকর্ন গ্রুপ। এ উপলক্ষে রাজধানীর বারিধারায় ই-ম্যানেজারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে ই-ম্যানেজারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুনুর রশীদ রাজ এবং ম্যানেজার অপারেশন বায়জিদ ইসলাম। তারা ই-ম্যানেজারের এক দশকের পথচলাকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

ইউনিকর্ন গ্রুপের চেয়ারম্যান মাসরুর রহমান পিয়াল বলেন, একটি প্রতিষ্ঠানের দশ বছরের পথচলা তার অভিজ্ঞতা, কর্মনিষ্ঠা ও ভবিষ্যৎ সম্ভাবনার গুরুত্বপূর্ণ প্রতিফলন। ই-ম্যানেজারের এই মাইলফলক অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আমরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

ইউনিকর্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ রাজ আশা প্রকাশ করেন, উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার ও মানসম্মত সেবার মাধ্যমে ই-ম্যানেজার আগামী দিনে নিজেদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। ডিজিটাল রূপান্তর ও ব্যবসায়িক উন্নয়নেও প্রতিষ্ঠানটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।

ই-ম্যানেজারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল ইসলাম লিওন বলেন, একটি প্রতিষ্ঠানের দশ বছরের যাত্রা সম্মিলিত প্রচেষ্টা, গ্রাহকদের আস্থা এবং ভবিষ্যৎ নিয়ে নিরন্তর কাজ করার প্রতিফলন। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে থেকেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও উদ্ভাবন, মানসম্মত সেবা ও গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে ই-ম্যানেজারকে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানের মাধ্যমে ই-ম্যানেজারের এক দশকের অর্জন উদ্‌যাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য শুভকামনা জানায় ইউনিকর্ন গ্রুপ।
  বিষয়:   ই-ম্যানেজার  ইউনিকর্ন গ্রুপ  ডিজিটাল সেবা  প্রযুক্তি 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত