গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ১০০ জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার সাত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সারাদেশ

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪০ জনের নাম

2026-10-25T20:15:58+06:00
2026-10-25T20:15:58+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ১০০ জনের বিরুদ্ধে মামলা; গ্রেপ্তার সাত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম  
ছবি: যাযাদি
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শনিবার (২৪ অক্টোবর) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দলের সঙ্গে মিছিলকারীদের মুখোমুখি হওয়ার পর পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করে।

ওসির ভাষ্য অনুযায়ী, এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান এবং পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে এসআই মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
  বিষয়:   গোপালগঞ্জ  পুলিশের গাড়িতে হামলা  মামলা  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত