চুনারুঘাটে বনবউ খ্যাত কুটুম পাখির দেখা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বনবউ খ্যাত কুটুম পাখির দেখা মিলেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের (৬নং

2026-10-25T18:43:34+06:00
2026-10-25T18:43:34+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুনারুঘাটে বনবউ খ্যাত কুটুম পাখির দেখা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম  
ছবি-যাযাদি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বনবউ খ্যাত কুটুম পাখির দেখা মিলেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের (৬নং ওয়ার্ড) বড়জুষ (আঠারো বাঘিয়া) এলাকা থেকে এই পাখিটি  উদ্ধার করা হয়। 

এই পাখির  শারীরিক গঠন ও রঙ উজ্জ্বল পালক হচ্ছে, এদের সারা শরীর উজ্জ্বল সোনালি হলুদ রঙের পালকে ঢাকা থাকে। তবে মাথা, গলা, ঊর্ধ্ব-বক্ষ এবং ডানার কিছু অংশ কুচকুচে কালো। 

কুটুম পাখি (যা লোকসমাজে ইষ্টিকুটুম, হলদে পাখি বা কালোমাথা বনবউ নামে পরিচিত) মূলত এর উজ্জ্বল গায়ের রঙ এবং মিষ্টি ডাকের জন্য পরিচিত। 

আকারে এরা আকৃতিতে অনেকটা শালিক বা ময়না পাখির মতো। এদের দৈর্ঘ্য সাধারণত ২৪ থেকে ২৫ সেন্টিমিটার ও ওজন প্রায় ৬০ থেকে ৯৫ গ্রাম এবং এদের চোখ দুটো টকটকে লাল বা রক্তবর্ণ এবং ঠোঁটটি গাঢ় গোলাপি বা কমলা-গোলাপি রঙের হয়ে থাকে। জানা গেছে, শনিবার সকালে ওই এলাকার শামসুল ইসলাম জাকি নামে একজন এই পাখিটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে পাখিটিকে চা বাগান এলাকায় অবমুক্ত করা হয়। এ পাখি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত