প্রেমের টানে কেন্দুয়ায় এসে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ গ্রেপ্তার তিন

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে ১৯ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ

2026-10-25T16:15:43+06:00
2026-10-25T16:15:43+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রেমের টানে কেন্দুয়ায় এসে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, প্রেমিকসহ গ্রেপ্তার তিন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম  
ছবি: যাযাদি
নেত্রকোণার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে ১৯ বছর বয়সী এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণীর করা মামলায় তার প্রেমিকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা বিল্লাল (২২) নামে এক যুবকের সঙ্গে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ গ্রাম থেকে শনিবার রাতে কেন্দুয়ায় আসেন তিনি।

অভিযোগ অনুযায়ী, কেন্দুয়ায় আসার পর বিল্লাল ওই তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। পরে সেখানে তাঁর দুই বন্ধু হারুন (২৭) ও রুবেলকে (২৫) ডেকে আনেন। একপর্যায়ে তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে সেখানে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা।

ঘটনার পর রাতেই কেন্দুয়া থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী। তার অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করে পুলিশ। এরপর রোববার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন কাশিপুর গ্রামের রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)। বিল্লাল মঙ্গল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই পেশায় ভ্যানচালক।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  বিষয়:   নেত্রকোণা  কেন্দুয়া  দলবদ্ধ ধর্ষণ  গ্রেপ্তার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত