নলডাঙ্গায় পাটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নলডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় পাটবোঝাই ট্রলির ধাক্কায় গেদি বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা-পাটুল

2026-10-25T17:14:08+06:00
2026-10-25T17:14:08+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নলডাঙ্গায় পাটবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
নলডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:১৪ পিএম  
ছবি: যাযাদি
নাটোরের নলডাঙ্গায় পাটবোঝাই ট্রলির ধাক্কায় গেদি বেগম (৫৮) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা-পাটুল সড়কের পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাটবোঝাই ট্রলিটি জব্দ করেছে পুলিশ এবং চালককে আটক করা হয়েছে।

নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী।

নলডাঙ্গা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার এক আত্মীয়ের বাড়ি থেকে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন গেদি বেগম। পথে পূর্ব সোনাপাতিল রেলব্রিজের কাছে নলডাঙ্গা-পাটুল সড়কে পেছন দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত পাটবোঝাই ট্রলি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গেদি বেগম অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে নলডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পাটবোঝাই ট্রলিটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   নলডাঙ্গা  নাটোর  সড়ক দুর্ঘটনা  নারী নিহত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত