জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই

মোঃ রিপন মিয়া, ​রূপগঞ্জ

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাফিকুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় তার

2026-10-25T10:21:08+06:00
2026-10-25T10:21:08+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জাঙ্গীরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনেদুপুরে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ছিনতাই
মোঃ রিপন মিয়া, ​রূপগঞ্জ
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:২১ এএম  
শাফিকুল ইসলাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাফিকুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় তার মাথা ও হাতে মারাত্মক জখম করে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

​গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গির এলাকার এ হামলার ঘটনা ঘটে। আহত শাফিকুল ইসলাম ওই এলাকার জাঙ্গির গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

​অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শাফিকুল ইসলামের পরিবারের সাথে বিবাদীদের জমি নিয়ে বিরোধ চলমান। এরই জেরে গত ২৪ অক্টোবর দুপুরে শাফিকুল ইসলামকে একা পেয়ে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়।

​অভিযুক্তদের মধ্যে মো. মতিন (৩০) ধারালো রামদা দিয়ে শাফিকুলের মাথায় সজোরে কোপ মারলে কপাল বরাবর গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। এছাড়া মো. তোতা মিয়া (৫০) ও রওশনারা (৪৫) নামের এক নারী তার হাতে থাকা কাঠের ডাসা দিয়ে আঘাত করে শাফিকুলের ডান হাতের কনুইয়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম করেন।  তার সাথে থাকা নগদ দুই লাখ  টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে করা হয়। 

​ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে প্রাণনাশের ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে মো. তোতা মিয়া, মো. রফি, মো. রউফ মিয়া, মো. সোহেল, মোসা. সুরাইয়া, রওশনারা এবং মো. মতিনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে বিবাদী করা হয়।

​এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত