আগৈলঝাড়ায় ইউএনওর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা

2026-10-24T23:42:29+06:00
2026-10-24T23:42:29+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আগৈলঝাড়ায় ইউএনওর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪২ পিএম  
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বরিশালের আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পয়সারহাট বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি, বাজারের ব্যবসায়ী, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অভিযানে পয়সারহাট বাজার সংলগ্ন টলঘরসহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিএনপির সদস্যরা সম্মিলিতভাবে ময়লা-আবর্জনা অপসারণ করেন। দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকা স্থানটি পরিষ্কার করে পরিবেশকে বসবাস ও চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোক্তাদির হোসেন তরু, বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সরদার, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী ফকির, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তারেক ফকির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামাল সিকদার,আগৈলঝাড়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান, ছাত্রদল নেতা খাইরুল ইসলাম, সাকিব, বাবু,  নাদিম, বাজার কমিটির হানিফ, বেলায়েত হোসেনসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

অভিযান চলাকালে স্থানীয়দেরও নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান ইউএনও নিরুপম মজুমদার। বিশেষ করে যেখানে পানি জমে এডিস মশার বংশবিস্তার হতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি উপজেলার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
  বিষয়:   ইউএনও  আগৈলঝাড়া  ডেঙ্গু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত