কুলাউড়ায় অভিযান চালিয়ে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি মাছুম মিয়াকে

2026-10-24T19:12:53+06:00
2026-10-24T19:13:26+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কুলাউড়ায় অভিযান চালিয়ে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৭:১৩ পিএম 
ছবি: যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে বিরোধের জেরে ব্যবসায়ী নাজিম উদ্দিন (৪৮) হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি মাছুম মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোরে মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই দিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার মাছুম মিয়া জগন্নাথপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লুদরপুর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, হত্যা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর লুদরপুর লম্বা আটি গ্রামের বাসিন্দা মৃত গিয়াস উদ্দিনের ছেলে ব্যবসায়ী নাজিম উদ্দিনের বোন মরিয়ম বেগমের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের আগে নাজিম নিজে সরাসরি দাওয়াত না দিয়ে বোনদের মাধ্যমে প্রতিবেশী মৃত মাসুক মিয়ার ছেলেদের আমন্ত্রণ জানান। সরাসরি দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা বিয়েতে অংশ নেননি বলে জানা গেছে।

এ নিয়ে বিরোধের জেরে পরদিন সকালে অভিযুক্তরা নাজিম উদ্দিনের পরিবারের সদস্যদের বসতঘরে আটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় নাজিম নিজের মুদি দোকানে অবস্থান করছিলেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে মাছুম, মামুন, মঞ্জু ও মুবিনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নাজিমের ওপর হামলা চালায়। এ সময় মামুন সুলফি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তার বুকের ওপর উঠে নির্যাতন করেন এবং লাঠি দিয়ে মারধর করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে গেলে স্থানীয় লোকজন ও স্বজনরা নাজিমকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি বেগম ২০ অক্টোবর জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১০ এবং জিআর নম্বর ১৭৯। মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক নুর হোসেন মাছুম মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত