ট্রাম্পের ইরানবিষয়ক হুমকি গণমাধ্যমে প্রচারণার কৌশল: আইআরজিসি

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচারণা চালানো ও ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে বারবার ইরানকে হুমকি দেন

2026-10-24T21:59:59+06:00
2026-10-24T21:59:59+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ট্রাম্পের ইরানবিষয়ক হুমকি গণমাধ্যমে প্রচারণার কৌশল: আইআরজিসি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম  
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূলত গণমাধ্যমে প্রচারণা চালানো ও ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে বারবার ইরানকে হুমকি দেন বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। একই সঙ্গে নতুন করে সামরিক হামলা হলে তার জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহেব্বি এসব কথা বলেন।

আইআরজিসির এই মুখপাত্র বলেন, বর্তমান পরিস্থিতিতে শত্রুপক্ষ কার্যকর সামরিক অভিযান চালাতে পারবে না। এ বিষয়ে তারা অন্য সবার চেয়ে ভালো জানে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে সিদ্ধান্ত আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর নেওয়া হবে। তবে তিনি বারবার দাবি করেছেন, নতুন করে সামরিক অভিযান চালিয়ে যেকোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে পারেন।

ট্রাম্পের এসব বক্তব্যের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মোহেব্বি বলেন, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতিগুলো মূলত গণমাধ্যমে প্রচারণা চালানো এবং ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালালে ইরান তার জবাব দিতে প্রস্তুত থাকবে। এমনকি সীমিত পরিসরের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলেও ইরানের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রস্তুতি ও কার্যপরিকল্পনার কারণে পাল্টা জবাব কয়েক গুণ বেশি শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি।
আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত