প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: সংগৃহীতদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৮০ জন। এ সময়ে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত মৃত্যুর কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত শনিবার সকাল আট টা থেকে রোববার সকাল আট টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে এক হাজার ১২৩ জনে। একই সময়ে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১০৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২১৯, বরিশালে ১৩৫, সিলেটে ১৩৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৬ এবং রাজশাহী বিভাগে ৩০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬৬ জন, চট্টগ্রামে সাতজন এবং রংপুরে তিনজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ২১ হাজার ১৬৪। এ সময়ে মোট ২৩ হাজার ৪০০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৭০৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।