সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

সুবর্ণচর প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে স্বর্ণা রানী দাস (৭) ও রুপা রানী দাস (৪) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। রোববার

2026-10-25T16:57:09+06:00
2026-10-25T16:57:09+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সুবর্ণচর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম  
প্রতীকী ছবি
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে স্বর্ণা রানী দাস (৭) ও রুপা রানী দাস (৪) নামে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও চরজব্বার থানা সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কোনো এক সময় বাড়ির পাশের পুকুরে একসঙ্গে গোসল করতে নামে দুই বোন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি করে দুজনকে উদ্ধার করেন। দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

নিহত স্বর্ণা রানী দাস চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ছোট বোন রুপা রানী দাসের বয়স চার বছর।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, দুই বোনের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
  বিষয়:   নোয়াখালী  সুবর্ণচর  পুকুরে ডুবে মৃত্যু  দুই বোন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত