মিরপুরে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত চার

মিরপুর প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ

2026-10-25T16:59:44+06:00
2026-10-25T16:59:44+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মিরপুরে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত চার
মিরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম  
ছবি: যাযাদি
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকারিয়া ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দপুর চার মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া ইসলাম দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত অটোরিকশাচালক মনিরুল ইসলাম জানান, তিনি কুষ্টিয়া শহর থেকে চারজন যাত্রী নিয়ে মেহেরপুরের গাংনীতে যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর চার মাইল এলাকায় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ও চার যাত্রীর মধ্যে চারজন আহত হন বলে জানান তিনি।

আহত অটোরিকশাচালক মনিরুল ইসলাম এবং যাত্রী রেবেকা খাতুন (৪২) ও তার পুত্রবধূ তামান্না (২০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
  বিষয়:   কুষ্টিয়া  মিরপুর  সড়ক দুর্ঘটনা  নিহত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত