ক্যান্সার টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

মডার্না তাদের ব্যক্তিভিত্তিক এমআরএনএ (mRNA) টিকার তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে।চলতি সপ্তাহান্তে

2026-10-24T19:12:03+06:00
2026-10-24T19:12:03+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
ক্যান্সার টিকার ক্লিনিক্যাল পরীক্ষায় বড় সাফল্য
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম  
সংগৃহীত ছবি
মডার্না তাদের ব্যক্তিভিত্তিক এমআরএনএ (mRNA) টিকার তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফলাফলে আশাব্যঞ্জক তথ্য পাওয়া গেছে।

চলতি সপ্তাহান্তে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ESMO) বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।

ফলাফলে দেখা যাবে, ইনটিসমেরান (intismeran) নামের এই থেরাপিউটিক ক্যান্সার টিকা পেমব্রোলিজুমাব (pembrolizumab) নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হলে চিকিৎসার দুই বছর পর ৮২ শতাংশ রোগীর ক্যান্সারমুক্ত সময়কাল বজায় ছিল।

অর্থাৎ, এই সময়ে তাদের ক্যান্সার ফিরে আসেনি। এ ছাড়া এসব রোগীর ক্ষেত্রে দুই বছরে দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়িয়ে না পড়ার হার ছিল ৮৮ দশমিক ৫ শতাংশ—অর্থাৎ প্রায় ১০ জনে ৯ জনের ক্ষেত্রে এমনটি ঘটেনি।

সামগ্রিকভাবে, এই টিকা গ্রহণকারীদের ক্যান্সার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমিয়েছে।

গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, ‘এটি যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন।

এর প্রভাব হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ—শুধু মেলানোমায় আক্রান্ত রোগীদের জন্য নয়, সম্ভাব্যভাবে সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রেই।’
  বিষয়:   ক্যান্সার টিকা  ক্লিনিক্যাল পরীক্ষা  বড় সাফল্য 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত