গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

গাংনী প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনীতে বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার

2026-10-25T16:54:06+06:00
2026-10-25T16:54:06+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গাংনীতে মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
গাংনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম  
ছবি: যাযাদি
মেহেরপুরের গাংনীতে বাড়ির টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মাইলমারী গ্রামের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফা খাতুন ওই গ্রামের ইন্তাদুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির টিউবওয়েলের কাছে কম্বল ধুতে যান আলিফা খাতুন। এ সময় বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

  বিষয়:   মেহেরপুর  গাংনী  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু  দুর্ঘটনা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত