ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত

যাযাদি অনলাইন

জাতীয়

সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী চার নভেম্বর

2026-10-25T18:19:36+06:00
2026-10-25T18:19:36+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম  
ছবি: সংগৃহীত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী চার নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় অনুযায়ী চার নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।

তবে সৌদি আরবে যাতায়াতের জন্য যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বিমান। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম চার নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

অন্যদিকে ঢাকা-মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যাত্রার আগে সংশ্লিষ্ট ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকায় এসব গন্তব্যের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। তাই বিকল্প বিমানবন্দর ব্যবহারসহ যাত্রার সময়সূচি সম্পর্কে আগেই খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  বিষয়:   বিমান  বাংলাদেশ এয়ারলাইনস  সৌদি আরব  ফ্লাইট স্থগিত 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত