তিতাস ও হোমনায় দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। রোববার (২৫ অক্টোবর) পরিদর্শনকালে

2026-10-25T21:13:38+06:00
2026-10-25T21:13:38+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
তিতাস ও হোমনায় দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম  
ছবি-যাযাদি
কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম। রোববার (২৫ অক্টোবর) পরিদর্শনকালে তিনি হাসপাতাল দুটির বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ, বহির্বিভাগ, ফার্মেসি, স্টোর, প্রসূতি সেবা ও পরীক্ষাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন সিভিল সার্জন। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে হাসপাতালের সেবাব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি।

পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সেখানকার বিভিন্ন বিভাগের কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সিভিল সার্জন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত, নিরাপদ ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত