খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল

যাযাদি রিপোর্ট

জাতীয়

বিএনপির সাবেক চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় বিশেষ দোয়া

2026-08-15T18:47:36+06:00
2026-08-15T18:48:43+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ১৫.০৮.২০২৬ ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির সাবেক চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। 

শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ধানমন্ডিস্থ শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। তার যোগ্য উত্তরসূরী প্রধান মন্ত্রী তারেক রহমানসহ পরিবারের সদস্যদের জন্য দোয়া হয়। তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এ সময় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, এ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং দেশবরেণ্য নারী খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত