নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাশিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

লাবনী আক্তার, কাশিমপুর

সারাদেশ

বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার

2026-09-20T12:39:04+06:00
2026-09-20T12:39:38+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাশিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন
লাবনী আক্তার, কাশিমপুর
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ১২:৩৯ পিএম 
ছবি- যাযাদি
বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ (প্রথম পর্ব)-এর আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, চীনা দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, দেশের খ্যাতনামা ও কিংবদন্তি ক্রীড়াবিদবৃন্দ, প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড় এবং বিকেএসপির প্রশিক্ষণার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, সরকারের যুগান্তকারী বিভিন্ন উদ্যোগের ফলে সারাদেশে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় ও প্রতিভাবান ছেলে-মেয়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। তিনি বলেন, আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলগুলোকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিকেএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে, যা দেশের ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির আওতায় সারাদেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩১১ জন ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে বিকেএসপিতে শুরু হয়েছে ৪০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। গত ২৮ ও ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সারাদেশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের নির্বাচন করা হয়। পরবর্তীতে ২ মে ২০২৬ তারিখে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।”এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা উন্নয়নের পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ক্রীড়াসুলভ আচরণ ও মানসিক দৃঢ়তা বিকাশে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে সম্ভাবনাময়দের চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
  বিষয়:   কাশীমপুর  নতুন কুঁড়ি  স্পোর্টস 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত