লক্ষ্মীপুরের রায়পুরে ৪৮৬ দুস্থ মানুষের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে ৪৮৬ জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের

2026-09-20T14:32:49+06:00
2026-09-20T14:32:49+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরের রায়পুরে ৪৮৬ দুস্থ মানুষের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম  
ছবি- যাযাদি
লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে ৪৮৬ জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে মানবিক সহায়তার নগদ অর্থ তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের আওতায় এ সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ঐচ্ছিক তহবিলের আওতায় বরাদ্দকৃত অর্থ থেকেও এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। এ ধরনের সহায়তা অসচ্ছল মানুষের সাময়িক কষ্ট লাঘবে ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত