প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম
নিহত শিশু শাকিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাকিল (১৩) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের তিন দিন পর শনিবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর- ভারত সীমান্ত কাঁটাতারের বেড়ার পাশে শাকিলের মরদেহ পাওয়া গেছে। বিজিবির মাধ্যমে সংবাদ পেয়ে পরিচয় শনাক্ত করে নিখোঁজের পরিবার।
নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শাকিল। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএস মরদেহটি ভারতে নিয়ে যায়। ময়না তদন্তের পর ফেরত দেওয়ার কথা।
শাকিলের পিতা মালু মিয়া বলেন, মেয়ের বিয়ে উপলক্ষে বুধবার রাতে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। শাকিল অনুষ্ঠানে আনন্দ করে। রাত সাড়ে বারটার দিকে অনুষ্ঠান শেষে সে ঘরে এসে মায়ের সাথে ঘুমাতে যায়। কিছুক্ষণ সে আবার ঘর থেকে বের হয়ে যায়। এরপর ঘরে না ফেরায় খোঁজাখুজি করি। মাইকিং করে প্রচার করি।
কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে ভারত সীমান্তে গিয়ে লাশ দেখতে পাই। পরে বিজিবি বিএসএফ কথা বলে। বিএসএফ লাশ ভারতে নিয়ে গেছে। ছেলের লাশ কবে ওাবো জানি না।
তিনি আরও বলেন, শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তার ছেলে কিভাবে সীমান্তে গেল তিনি বুঝতে পারছেন না।
শাকিলের খেলার সাথী সামিউল জানায়, শাকিল খুব ভালো ছেলে ছিল। তবে তার ঠুটে কথা বাজতো। সে কিছু মানসিক প্রতিবন্ধী ছিল।
জানতে চাইলে, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, সে কীভাবে সেখানে গেছ এবং কিশোরটির মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তের কাঁটাতারের পাশে লাশ পাওয়ায় বিএসএফ লাশ নিয়ে গেছে। ময়না তদন্তের পর রোববার বিকালে লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে।