বামনায় একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আহত ২ পুলিশ

​বামনা (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

বরগুনার বামনায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকন (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের

2026-09-20T12:34:45+06:00
2026-09-20T12:34:45+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বামনায় একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আহত ২ পুলিশ
​বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পিএম  
ছবি- যাযাদি
বরগুনার বামনায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকন (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় আসামির হামলায় এক এএসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

​শনিবার দিবাগত রাতে উপজেলার সোনাখালী এলাকার মঞ্জু শিকদার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোকন সোনাখালী গ্রামের মৃত হারুনুর রশিদ চৌকিদারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, বামনা থানার এএসআই মোঃ আমির হোসেন দুই জন কনস্টেবল নিয়ে অভিযান চালিয়ে সোনাখালী মঞ্জু শিকদার বাড়ির এলাকা থেকে একাধিক পরোয়ানার আসামি খোকনকে গ্রেপ্তার করেন। এ সময় আসামি পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এতে এএসআই মোঃ আমির হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান জানান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও বামনাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
  বিষয়:   বামনা  বরগুনা  আসামি  পুলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত