অল্প সময়ের ব্যবধানে মিরপুরে দুটি বাসে আগুন

যাযাদি অনলাইন

জাতীয়

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে আগুন লাগা এবং আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বল্প ব্যবধানে

2026-09-19T20:46:46+06:00
2026-09-19T20:55:27+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
অল্প সময়ের ব্যবধানে মিরপুরে দুটি বাসে আগুন
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৮:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে যাত্রীবাহী বাসে আগুন লাগা এবং আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বল্প ব্যবধানে মিরপুর-১১ ও মিরপুর ১ নম্বর মোড়ে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

অন্যদিকে, এর কিছুক্ষণ পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১ নম্বর মোড়ে ‘অভিজাত পরিবহনের’ আরেকটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেওয়ার চেষ্টা করলেও বাসটি পুড়ে যায়নি। ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা পানি ছিটিয়ে বাসের পেছনের অংশের আগুন নেভাচ্ছেন। 

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
  বিষয়:   মিরপুর  দুটি বাসে  আগুন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত