শিবালয়ে হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ গ্রামে সাস্টেইনেবল প্রোগ্রেস ফাউন্ডেশনের প্রকল্প ‘রুরাল হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (আরএইচডিপি)-এর ভবন নির্মাণকাজের উদ্বোধন করা

2026-09-19T16:26:10+06:00
2026-09-19T16:26:10+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শিবালয়ে হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম  
ছবি- যাযাদি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ গ্রামে সাস্টেইনেবল প্রোগ্রেস ফাউন্ডেশনের প্রকল্প ‘রুরাল হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (আরএইচডিপি)-এর ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার ‘কার্ড সলিউশনস’-এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দিয়েছেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত মোজাম্মেল হোসেন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আরএইচডিপির চিফ অ্যাডভাইজার ড. মোহাঃ ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের পরিচালক প্রকৌশলী এ বি এম শাহ আলম, কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ নাজমুল হক, কনসালট্যান্ট প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, কার্ড সলিউশনস এর পরিচালক রাকিবুল কুদ্দুস, আবু হাছিব চৌধুরী, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শিবালয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল কাদের খান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. রহিজ উদ্দিন, যমুনাবাদ বায়তুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের সাধারণ সম্পাদক মো.কাদের প্রামাণিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পল্লী অঞ্চলের মানুষের সাধারণ স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী নারীদেরকে সিজারিয়ান অপারেশন পরিহার করে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করানের লক্ষে এ হাসপাতাল নির্মণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য সেবাও প্রদান করা হবে এ হাসপাতাল থেকে। এ হাসপাতালে গর্ভবর্তী নারীদের সন্তান প্রসবের জন্য সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত দাই, গাইনি ডাক্তার ও নার্চসহ  ১২/১৪ জন স্টাফ থাকবে।

অনুষ্ঠানে বক্তারা আরএইচডিপির কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও মানবিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এছাড়া, অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন। ভবন নির্মাণ সম্পন্ন হলে প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত
  বিষয়:   শিবালয়  হাসপাতাল  উদ্বোধন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত