লালপুরে বাড়ির পাশের পুকুরেই খেলতে গিয়ে প্রাণ গেলো আপন দুই ভাই-বোনের

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে উপজেলার

2026-09-19T17:12:36+06:00
2026-09-19T17:12:36+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লালপুরে বাড়ির পাশের পুকুরেই খেলতে গিয়ে প্রাণ গেলো আপন দুই ভাই-বোনের
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম  
সংগৃহীত ছবি
নাটোরের লালপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো—আতিয়ারা (৯) ও আবু বক্কর (৬)। তারা একই গ্রামের আতিকুল ইসলামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির পাশেই খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে নেমে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো সাড়া না পেয়ে নিকটস্থ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু নিশ্চিত হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, দুই ভাই-বোন একসাথে খেলাধুলা করত এবং খুবই চঞ্চল স্বভাবের ছিল। তাদের এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।
  বিষয়:   রাজশাহী  লালপুর  শিশু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত