গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

সারাদেশ

গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৌসুমে জেলায় এই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে

2026-09-19T17:34:29+06:00
2026-09-19T17:34:29+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম  
সংগৃহীত ছবি
গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ মৌসুমে জেলায় এই প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো। শুক্রবার বিকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।  

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই যুবক জেলার কোটালীপাড়া উপজেলার আশীষ ধরের ছেলে।

সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অর্ণব ধর। এসময় তাকে চিকিৎসা দেয়া হয়। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণব মারা যান। মৃত্যুর পর পরিবারের সদস্যরা অর্ণবের মরদেহ নিয়ে যান।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ১৫জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এখন পযর্ন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০১ জন রোগী। এরমধ্যে  এক হাজার জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। 

গত ২৪ ঘন্টায় ২২ জন রোগী ছাড়া পেয়েছে। এছাড়া, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক’শ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
  বিষয়:   গোপালগঞ্জ  ডেঙ্গু  আক্রান্ত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত