রাণীশংকৈলে মারকাজুত তাহফিজ রাহমানিয়া মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

সারাদেশ

আল আমিন মার্কেটের ভেতরে অবস্থিত ‘মারকাজুত তাহফিজ রাহমানিয়া হুজাইফিয়া আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিক স্কুল’-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল

2026-09-19T16:46:50+06:00
2026-09-19T16:46:50+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাণীশংকৈলে মারকাজুত তাহফিজ রাহমানিয়া মাদ্রাসার ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম  
ছবি- যাযাদি
আল আমিন মার্কেটের ভেতরে অবস্থিত ‘মারকাজুত তাহফিজ রাহমানিয়া হুজাইফিয়া আব্দুল্লাহ ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিক স্কুল’-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ১৯সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায়  প্রতিষ্ঠানের পরিচালক মো. ইসমাইল হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে এবং তাজির উদ্দীন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ট্যুরস’র পরিচালক ও  মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আমিরুল ইসলামসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন শিক্ষণীয় পরিবেশনার পর দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 প্রধান অতিথির বক্তব্যে মো. জিয়াউর রহমান বলেন, "মানসম্মত দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে কোমলমতি শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠান প্রশংসনীয় ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

" সভাপতির বক্তব্যে তাজিদুল ইসলাম সাগর বলেন, মাদ্রাসার উত্তরোত্তর অগ্রগতি এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
  বিষয়:   রংপুর  রাণীশংকৈল  তাহফিজ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত