শুক্রবার রাতে অভিযান, শনিবার দুপুরে আদালতে প্রেরণ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনা মদনে পুলিশের পৃথক অভিযানে দুই মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খাগুরিয়া গ্রামের মৃত রেনু

2026-09-19T16:19:58+06:00
2026-09-19T16:29:53+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শুক্রবার রাতে অভিযান, শনিবার দুপুরে আদালতে প্রেরণ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৪:২৯ পিএম 
ছবি- যাযাদি
নেত্রকোনা মদনে পুলিশের পৃথক অভিযানে দুই মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খাগুরিয়া গ্রামের মৃত রেনু সরকারের ছেলে লিঙ্কন মিয়া (৪০) ও মদন পৌরসভার ০৩ নং ওয়ার্ডের মদন বাজার টিঅ্যান্ডটি রোড এলাকার মো. মোস্তফার ছেলে মো. হৃদয় মিয়া (২৪)।

পুলিশ  সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওই দুই আসামিকে ধরতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে লিঙ্কন মিয়া একটি নন-এফআইআর মামলার এবং হৃদয় মিয়া একটি নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আদালতের নির্দেশে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদেরকে  আইনি প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  বিষয়:   শুক্রবার  আদালত  প্রেরণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত